শিরোনাম
সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জাফলং জিরো পয়েন্টে থেকে বালু-পাথর লুটের মহোৎসব ও  চাঁদাবাজির অভিযোগ 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা

এমদাদুর রহমান চৌধুরী জিয়া / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

48

সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)। 

বুধবার (১৫ জুলাই ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য শুভেচ্ছা বিনিময় কালে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’ মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় তিনি প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসকের সাথে । কথা বলেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে। 

 জেলা প্রশাসককে অবহিত করেন জিডিএফ এর প্রতিষ্টাতা, সিলেটের সর্বজন পরিচিত বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম রজব আলী খান নজীবের হাতে গড়া প্রতিবন্ধী মানুষের কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠান গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন মনোযোগ দিয়ে কথা শুনে আশ্বস্ত করেন সহযোগিতা করবেন বলে। 

এসময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুুইটি প্রমুখ।

        


এই ক্যাটাগরির আরো সংবাদ