শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

35

সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে মনসুর মিয়া (৪৫) নামে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। এলাকায় তিনি ‘সুমন’ নামে পরিচিত ছিলেন।

সোমবার (১৫ জুন) সকালে নিজের ভাড়া থাকা ঘরে নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় তাঁকে মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মনসুরের মূল বাড়ি দিরাই থানার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে। জীবিকার সন্ধানে প্রায় সাত-আট বছর আগে তিনি পূর্ব সোনাপুরে এসে বারকি শ্রমিকের কাজ শুরু করেন। প্রথম দিকে স্ত্রী-সন্তান তাঁর সঙ্গে থাকলেও বছর তিনেক আগে স্ত্রী তাঁকে রেখে বিদেশে চলে যান। এরপর থেকে গ্রামের একটি পরিত্যক্ত টিনের ঘরে ভাড়াটিয়া হিসেবে একাই থাকতেন তিনি।

স্থানীয় বাসিন্দা মোছা. রাফিকা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন মনসুর। একা থাকায় দেখাশোনার কেউ ছিল না। সোমবার সকালে তাঁকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, বারকি শ্রমিকের মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সার্কেল এসপি স্যার রয়েছেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ