শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

48

প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি 

 

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা কলোনির শহীদ মিনার এলাকায় সরকারি ভূমি দখল করে যত্রতত্র পুকুর খনন ও কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এলাকার যাতায়াতের সরু রাস্তা তলিয়ে গেছে, পানি ঢুকছে বসতঘরে।

প্রতিকার চেয়ে স্থানীয় বাসিন্দারা শহীদ মিনার কলোনি গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ( ১৪ জুন রোববার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন তাঁরা। অভিযোগে সরকারি কালভার্ট বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি ও এলাকার ক্ষতিসাধনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, কলোনি গ্রামের তিনটি সরকারি কালভার্ট অবৈধভাবে বন্ধ করে দেওয়ায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে বৃষ্টির ও জমে থাকা পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার ব্যাপক ক্ষতি হচ্ছে এবং আশপাশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জনসাধারণের চলাচল ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর ফল মেলেনি বলে অভিযোগে জানানো হয়েছে।

বাসিন্দারা ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে বন্ধ কালভার্টগুলো পূর্বাবস্থায় ফিরিয়ে এনে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুর আলম, নজরুল ইসলাম, তাহের মিয়া, জামাল মিয়া, জহির মিয়া, মানিক মিয়া, জয়রুন বিবি, মকবুল হোসেন, হাজেরা খাতুন, আব্বাস আলী ও আব্দুল করিম প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ