শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল: অপরাধ দমনের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার / ১৭০ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে খামার মোড় ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

 

শিক্ষার্থীরা ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে শ্লোগান দেন এবং এসব অপরাধ দমনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

 

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “দেশে ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ডে আমরা শঙ্কিত। নিরাপত্তাহীনতার এই পরিস্থিতি দূর করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমরা আরও বৃহৎ আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।”

 

শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তারা নারীদের প্রতি সহিংসতা, শিশু নির্যাতন এবং সামাজিক নিরাপত্তাহীনতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ