শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়: আলাল।

স্টাফ রিপোর্টার / ২০১ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

11

বাউফল প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে, তাদের আমরা স্বাগত জানাই। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। মানুষ আপনাদের বিবেচনায় নেবে, সেই ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। এর আগে কোনো কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়।

তিনি আরো বলেন, পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না, নিজের মাথা ভেঙে যায়। অতএব, বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না।

মঙ্গলবার বিকেলে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত ও অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে শহরের আলাউদ্দিন শিশু পার্কে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষা। এটি সহজ নয়, কারণ অনেকগুলো দল ও শক্তি বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য দৃঢ় করতে না পারলে, ফ্যাসিস্ট সরকারের অনুচররা আপনাদের মধ্যে ঢুকে পড়বে। আমরা যত বড় পদেই থাকি না কেন, যদি বিএনপির সাইনবোর্ড সরে যায়, তাহলে আমাদের বাজারে মূল্য থাকবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্ন মিয়া এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এতে আরও বক্তব্য রাখেন—জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ