শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার

স্টাফ রিপোর্টার / ২৪৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

333

নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:: আজ ১৬ই এপ্রিল বৃহস্পতিবার, কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে ১৫ ই এপ্রিল নতুন নববর্ষের পূজো দিতে ভোর থেকে ভক্তদের যনজোয়ার, ঘন্টার পর ঘন্টা পূজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে। একদিকে নববর্ষের ছুটি অন্যদিকে হাল খাতা, তাই ভক্তরা লক্ষ্মী গণেশ আর জাবদা খাতা হাতে নিয়ে মন্দিরে পুজো দিতে লাইনে অপেক্ষা করছেন,কখন মায়ের কাছে পূজো দেবেন।

 

১লা বৈশাখ ১৪৩৩ একদিকে বাঙালিদের কাছে একটা বড়ো উৎসব, নতুন জামা আর ভালোমন্দ খাওয়া সবাই মিলে একটু বেরিয়ে আনন্দ উপভোগ করা, মুখের স্বাদ পাল্টানো,

অন্যদিকে ব্যবসায়ীরা এই দিনটিতে লক্ষ্মী ও গনেশের মূর্তি ও যাবদা খাতা নিয়ে মন্দিরে পুজো দিতে যান, মায়ের কাছে মঙ্গল কামনার জন্য, ব্যবসার শ্রীবৃদ্ধি কামানা করার জন্য এবং হাল খাতার মাধ্যমে ক্রেতাদের মিষ্টি মুখ করানোর জন্য, এবং একবছরের লেন দেন এর হিসাব মিটিয়ে নতুন করে খাতা খোলার জন্য।

এর সাথে সাথে মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন যাতে কিছুটা মূল্য বৃদ্ধি কমে, এমনকি সামনে নির্বাচন, কোনো রকম অশান্তি দাঙ্গা না ঘটে, শাস্তি পূর্ণ ভাবে নির্বাচন হয়, বাংলায় যেনো শান্তি ফিরে আসে।

মন্দিরে জনযোয়ার এর ফলে প্রশাসনের অফিসাররাও হিমশিম খাচ্ছেন ভক্তদের সামলাতে। এবং পূজো দিতে এসে যাতে কোনো রকম দূর ঘটনা না ঘটে সেই দিকেও নজর রাখছেন।

তবে যতো বেলা বারছে ভক্তদের ভিড় আরো বাড়তে থাকে, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এই প্রচণ্ড রৌদ্রে লাইনে দাঁড়িয়ে। বছরের প্রথম দিনটা মায়ের দর্শন করার জন্য। একি অবস্থা কালিঘাট মন্দিরেও,

 


এই ক্যাটাগরির আরো সংবাদ