কক্সবাজার দক্ষিণ বন বিভাগ কতৃর্ক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
নুরুল ইসলাম সেলিম, রামু কক্সবাজার: কক্সবাজার দক্ষিণ বন বিভাগে এসিএফ দারিয়ারদিঘী শ্যামল কুমার ঘোষ,এর নেতৃত্বে রাজারকুল রেন্জ সহকারী বন সংরক্ষক মোঃ অভিউজ্জামান ও পানেরছড়া রেঞ্জ এবং ধোয়াপালং রেঞ্জের এক যৌথ অভিযান ৪ এপ্রিল সকাল থেকে দুপুর ১,৩০ঘটিকা পযর্ন্ত পরিচালিত হয়েছে বলে জানা গেছে । উক্ত অভিযানে রাজারকুল রেঞ্জের আপাররুজু বিট হতে একটা অবৈধ বালি তোলার ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং আপাররুজু বিটের অধিন একটা নির্মিতব্য স্থাপনা ভেংগে ফেলা হয়েছে। রামু দারিয়ারদিঘী বিটে ও একটি পাকা স্থাপনা ভেংগে ফেলা হয়েছে জানান বন বিভাগ। এছাড়া পানেরছড়া রেঞ্জে মাদ্রাসার নাম ভাংগিয়ে দখলকৃত ৪ একর জায়গা দখলমুক্ত করা হয়।