শিরোনাম
সিসিকের ৮ ঘণ্টার চ্যালেঞ্জ জয়, : ঈদের ২ দিনে ২৫ হাজার পশু কোরবানি, ১৩শ টন কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতায়  নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিসিক প্রশাসকের  লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ট্যাংকারের ওয়াগন লাইনচ্যুতে সিলেটে সিডিউল বিপর্যয়ে পড়েছে উপবন এক্সপ্রেস   চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী—ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে সিসিক প্রশাসক পাঁচবিবি উপজেলাবাসীকে ঈদ- উল আজহার শুভেচ্ছা জানান ইউএনও—+কাশপিয়া তাসরিন মুসলিম সম্প্রদায়ের ঈদ-উল আযহায়– বাজারে ছাগলের দাম আগুন ঈদ- উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

47

পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

সুত্রে জানাযায়, ঈদুল ফিতর উপলক্ষে পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। আগত পর্যটকদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (২২ এ মার্চ) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জাফলংয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করে।
এ সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবন করা অবস্থায় আটক করে ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধৃত যুবক আবির হাসান বাবুকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রুপসা উপজেলার রহিম নগর এলাকার মৃত কাশেম শেখ’র ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে কারাগারে পাঠানোর জন্য

গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ