শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

কুবিতে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ আটক তিন

স্টাফ রিপোর্টার / ১৮৬ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

4

অনলাইন ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে প্রক্টোরিয়াল বডি।রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন– ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ উদ্দীন আহমেদ ও তাকভীর আল মাহমুদ। এছাড়া তাদের সাথে মো: হাসিবুল হোসেন নামে একজন বহিরাগতকেও আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। হাসিবুল নিজেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন।

 

হাসিবুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি দোকানের কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি হাসিবুলকে দোকানের মালিকের জিম্মায় ছেড়ে দেয়। এছাড়া ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই ছাত্রকে বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে ছেড়ে দেয়া হয়।

 

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীম বলেন, ‘বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিলে কথা বলে বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতিতে আছে। এই বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, ‘আমরা মাদকমুক্ত ক্যাম্পাস চাই। এরজন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার নিবো। ইনশাআল্লাহ আমাদের কাজ অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ