শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

আগে ছিল নিয়ন্ত্রিত স্বৈরাচার, এখন অনিয়ন্ত্রিত: —সিলেটে কমরেড খালেকুজ্জামান 

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, দেশে আজ এক ক্রান্তিকাল চলছে। মানুষ স্বৈরাচারী—ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছে ও জীবন দিয়েছে গণতান্ত্রিক শাসনের জন্য। কিন্তু অন্তর্বর্তী সরকারের কার্যক্রম জনগণকে হতাশ করেছে। তিনি বলেন, আগে ছিল শেখ হাসিনার অধীনে নিয়ন্ত্রিত স্বৈরাচার, এখন অনিয়ন্ত্রিত স্বৈরাচার।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সিলেট জেলা বাসদের কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাসদ জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালের পরিচালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, জেলা বাসদের সাবেক আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, মৌলভীবাজার জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মইনুর রহমান মগনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, শ্রমিক নেতা মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাসুমা খানম, বাংলাদেশ চা শ্রমিক বীরেণ সিং, সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট নেতা জিতু সেন, ব্যাটারিচালিত যানবাহন সংগ্রাম পরিষদের সহ—সভাপতি মনজুর আহমদ।

সভা শেষে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, মব কালচার বন্ধ, ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান, চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬ শ’ টাকা ঘোষণা করার দাবিতে গণমিছিল বের করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ