শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

মঙ্গল ও বুধবার সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল সভা ও সমাবেশ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার / ৭৭ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

14

মঙ্গল ও বুধবার সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল সভা ও সমাবেশ নিষিদ্ধ

 

 

আগামী মঙ্গল ও বুধবার (যথাক্রমে ১৩ ও ১৪ জানুয়ারি) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার এক গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শাহজালাল বিজ্ঞাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ স্নাতক (সম্মাণ/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা উপলক্ষে এই নিষেধাজ্ঞা।গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাবি ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, জিন্দাবাজারের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাঠানটুলার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, মীরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে।এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে।

 

এ অবস্থায় পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব থেকে শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত এসব কেন্দ্রের অন্তত ২০০ গজের মধ্যে কোনো ধরনের মিছিল সভা সমাবেশ উচ্চ স্বরে শব্দ, চিৎকার চেঁচামেচি, গান-বাজনা, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড-স্পিকার বা শব্দ উৎপাদনকারী অন্য কোনো যন্ত্র বহন ও ব্যবহার, তলোয়ার, বর্শা, বন্দুক বা অন্য যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন ও ব্যবহার, ছোরা, লাঠি বা কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা  করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ