শিরোনাম
গোয়াইনঘাটে সাজাপ্রাপ্তসহ ৪টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিক গ্রেফতার জৈন্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় র‍্যাব-৯ এর অভিযানে একমাত্র আসামি ‘জসিম উদ্দিন’ ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ  ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে,  ১৫ জনের বিরুদ্ধে মামলা   সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ জৈন্তাপুর মডেল থানার ওসির সঙ্গে আসকের নবনির্বাচিত কমিটির মতবিনিময় প্রেমের টানে গাইবান্ধা থেকে দোয়ারাবাজারে ছুটে এলেন ২২ বছরের তরুণী ৬৫ বছর বয়সী এক ব্যক্তির টানে’ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ও ১.৫৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৪৪ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

51

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ সিলেটের শাহপরাণ এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১. দীপ্ত চাষা (২১), পিতা- মিশির চাষা; ২. অজয় কল (২৬), পিতা- সাধু কল; ৩. পাপলু তন্তবায় (২৬), পিতা- মৃত চন্দ্র তন্তবায় এবং ৪. অন্তর নায়েক (২০), পিতা- গোপাল নায়েক। তারা সবাই সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগান এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল শাহপরাণ (রহঃ) থানা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে— ৩৩নং ওয়ার্ডের খাদিম চৌমহনী পয়েন্ট এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলায় লিপ্ত রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬:৪৫ ঘটিকার সময় র‍্যাবের দলটি সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এই চারজনকে আটক করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়া খেলার বিষয়টি স্বীকার করে। তারা জানায়, দীর্ঘদিন ধরে BD222.COM, Shillong Teer, Night Teer, Juwai Teer-সহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অবৈধভাবে অনলাইন জুয়া পরিচালনা ও অংশগ্রহণ করে আসছিল। পরে তাদের হেফাজতে থাকা অনলাইন জুয়ায় ব্যবহৃত ৪টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে জুয়া সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং আলামত হিসেবে জব্দকৃত মোবাইল ফোনগুলো সিলেটের শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ