শিরোনাম
কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি সড়কে মাটি ভরাটের কাজ চলমান, স্থানীয়দের প্রশংসা। বানিয়াচংয়ে প্রেমঘটিত বিরোধে সাদেকুজ্জামান হত্যা: সিলেটের গোলাপগঞ্জ থেকে র‍্যাব-৯ এর হাতে ৪ নম্বর আসামি গ্রেপ্তার গোয়াইনঘাটের  বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন হলে বদলে যাবে সিলেট- বাণিজ্যমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল।  প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব–বাণিজ্য মন্ত্র সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে রিপন ও দেলোয়ার হত্যা মামলায় শ্রমিক সভাপতি মইনুল সহ নেতাদের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ সুনামগঞ্জের ডুবাইল জলমহালটি দখলের চেষ্টা, মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগনজ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী  জনাব বাবুল আহমদ এর জানাযার নামাজ বাদ আসর মোল্লাগাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন হলে বদলে যাবে সিলেট- বাণিজ্যমন্ত্রী

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ / ৫৮ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

72

# প্রশস্ত হবে সিলেট ফেঞ্চুগঞ্জ – মৌলভীবাজার সড়ক #

# বিকল্প সড়ক :: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর – লাক্কাতুরা টু টিবি গেট#

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া;: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের আওতায় ৪২টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেট শহর আরও আধুনিক , পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে পরিণত হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন এবং সড়ক অবকাঠামো সংক্রান্ত প্রধান সমস্যাগুলোরও সমাধান হবে।

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট শহরের যানজট নিরসনে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত সড়ক নির্মাণের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সিলেটবাসীর জন্য আশীর্বাদস্বরূপ হবে।

তিনি আজ (শনিবার) সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটের সড়ক উন্নয়ন প্রকল্পসমূহ চলমান রয়েছে। সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারগামী সড়কটি আরও প্রশস্ত করা হবে। একইভাবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা এবং লাক্কাতুরা থেকে টিবি গেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। 

 

#


এই ক্যাটাগরির আরো সংবাদ