শিরোনাম
চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম পৃৃর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফারুক আহমদ  ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান জাফলং ইসিএ এলাকায় কোটি কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে দিলু ও মান্না জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বাহাউদ্দিন খন্দকার (বাহার) গোয়াইনঘাটে মাদকের বিরুদ্ধে সোচ্চার আলেম ও পুলিশ: লাফনাউট মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম

কামাল খান:: / ২৫ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

39

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম 

 

কামাল খানঃ  পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম।

অন্যদিকে, বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ অন্য পরিবর্তনগুলোর মধ্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার স্থলে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর, সিআইডি, শিল্পাঞ্চল পুলিশ এবং পাবনা জেলা পুলিশসহ বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ