শিরোনাম
চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম পৃৃর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফারুক আহমদ  ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান জাফলং ইসিএ এলাকায় কোটি কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে দিলু ও মান্না জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বাহাউদ্দিন খন্দকার (বাহার) গোয়াইনঘাটে মাদকের বিরুদ্ধে সোচ্চার আলেম ও পুলিশ: লাফনাউট মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

অবৈধ ব্যবসায়ী প্রভাবশালী হলেও আইনের আওতায় আনা হবে -বিভাগীয় কমিশনার

এমদাদুর রহমান চৌধুরী জিয়া / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

42

#হাওর ও দুর্গম এলাকায় হত্যাকাণ্ডের প্রবণতা কমাতে কার্যকর পদক্ষেপ ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের ঊপর গুরুতারোপ#

#সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো# ক্ষতিকর সালফারযুক্ত কয়লা চোরাচালান বন্ধে সমন্বিত উদ্যোগ # অবৈধভাবে বালু উত্তোলনে ব্রাহ্মণ আদালত আরো জোরদার করার নির্দেশনা #

  

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকাল ১০ টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।তিনি তার বক্তব্যে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর সালফারযুক্ত কয়লা। এ কয়লার চোরাচালান বন্ধ করতে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশনা দেন।

ক্ষতিকারক দিক: কয়লায় সালফারের উপস্থিতি মানবস্বাস্থ্য এবং পরিবেশ উভয়ের জন্যই অত্যন্ত ক্ষতিকর। দহনের সময় সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড 

গ্যাস তৈরি করে। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলের আর্দ্রতার সাথে মিশে সালফিউরিক এসিডর তৈরি করে, যা এসিড বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। 

 তিনি সিলেটের আইন-শৃঙ্খলা, চোরাচালান,মাদক বিরোধী অভিযান, আত্মহত্যা বৃদ্ধির উদ্বেগ,সীমান্ত অনুপ্রবেশ ঠেকানো, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলেন । 

অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ভূমিকার প্রশংসা করেন। নির্দেশনা দেন হাওর ও দুর্গম এলাকায় হত্যাকাণ্ডের প্রবণতা কমাতে।  সভায় বিভাগীয় কমিশনার বলেন, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।

তিনি অবৈধ করাতকল বন্ধ করতে নির্দেশনা দেন। 

তিনি আরও জানান, পাথর কোয়ারি-সংক্রান্ত বিষয়ে শিগগিরই সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে। এসময় তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’ আগামী দিনেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

সভায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের অপমৃত্যু কমাতে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে মসজিদের ইমামদের জুমার খুতবায় আত্মহত্যার কুফলসহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করডে হবে।

এছাড়া হাওর ও দুর্গম এলাকায় হত্যাকাণ্ডের প্রবণতা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখা, কৃষিজমির টপ সয়েল কাটা এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মহানগর এলাকার গৃহকর্মীদের ছবিসহ তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসকবৃন্দসহ চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন#

 


এই ক্যাটাগরির আরো সংবাদ