শিরোনাম
জৈন্তাপুরে মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমমন্ত্রীরতিন সপ্তাহের সচেতনতামূলক কর্মসূচি, ১ আগস্ট থেকে বিশেষ অভিযানের ঘোষণা সিলেটে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রাজিলের পরাজয় সইতে না পেরে মাধবপুরে যুবকের আত্মহত্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  শক্তিশালী করতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে – প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী  সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে এবং আঁখ চাষীদের বাঁচিয়ে রাখতে আঁখ নিয়ে অভিনব প্রতিবাদ ও মিছিল গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০বোতল ভারতীয় মদ, ১২ বোতল ভারতীয় বিয়ার, ২০পুড়িয়া গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন গ্রেফতার*
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সিলেটে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট

স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

41

সিলেটে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট

 

কামাল খানঃ সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। সেই মানবিক লক্ষ্যকে সামনে রেখে সিলেটে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা আলমের সার্বিক সহযোগিতায় সাম্প্রতিক সময়ে সিলেটে অসহায় ও এতিম শিশুদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে.

ট্রাস্টের পক্ষ থেকে এতিম ও দুস্থ শিশুদের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে 5 জুলাই ২০২৬ ইং, রোজ রবিবার উপশহরের ‘আল ইকরাম এতিমখানা ও ইসলামিক মাদরাসায়’ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া কর্মসূচির ধারাবাহিকতায় ৪ জুলাই নগরীর আরও একটি এতিমখানায় ১২০ জন শিশুর মাঝে এক মাসের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে পবিত্র শাহজালাল (রহ.) মাজারে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা নাহিদ আহমদ এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল খান। অনুষ্ঠানে ট্রাস্টের সিলেট কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম চৌধুরী জানান, এই সংগঠনটি নিয়মিতভাবে সমাজের অবহেলিত শিশুদের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং এই মানবিক যাত্রা অব্যাহত থাকবে।

সাংবাদিক কামাল খান বলেন, “অসহায় ও এতিম শিশুদের প্রয়োজনীয় উপকরণ বিতরণের পরিকল্পনা রয়েছে”।প্রতিটি মানবিক উদ্যোগই সমাজের বিত্তবানদের জন্য একটি দৃষ্টান্ত। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা আলমের এই প্রয়াস স্থানীয় মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। পরিশেষে জহিরুল ইসলাম চৌধুরী আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা আলম দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এ ধরনের সামাজিক উদ্যোগ অনাগত ভবিষ্যতে আরও বেশি মানুষের মুখে হাসি ফোটাবে—এমনটাই প্রত্যাশা সিলেটের সচেতন মহলের

 


এই ক্যাটাগরির আরো সংবাদ