শিরোনাম
জৈন্তাপুরে মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমমন্ত্রীরতিন সপ্তাহের সচেতনতামূলক কর্মসূচি, ১ আগস্ট থেকে বিশেষ অভিযানের ঘোষণা সিলেটে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রাজিলের পরাজয় সইতে না পেরে মাধবপুরে যুবকের আত্মহত্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  শক্তিশালী করতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে – প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী  সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে এবং আঁখ চাষীদের বাঁচিয়ে রাখতে আঁখ নিয়ে অভিনব প্রতিবাদ ও মিছিল গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০বোতল ভারতীয় মদ, ১২ বোতল ভারতীয় বিয়ার, ২০পুড়িয়া গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন গ্রেফতার*
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু

স্টাফ রিপোর্টার / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

26

সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু

 

নিজস্ব প্রতিবেদক, সিলেট: কানাডা প্রবাসী দৈনিক ‘সিলেটের দিন রাত’ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক ‘এই বাংলা’ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান জসিম উদ্দিনের বাসায় গভীর রাতে পুলিশ ও স্থানীয় এক ক্যাডার বাহিনীর যৌথ তাণ্ডবের অভিযোগ পাওয়া গেছে। গত ৬ জুলাই রাত ১০টার দিকে জসিম উদ্দিনের নিজ বাসভবনে এই বর্বরোচিত ঘটনা ঘটে। অভিযান চলাকালে পুলিশের ধাক্কায় সাংবাদিক জসিমের ৬ বছর বয়সী শিশুকন্যা আরিশা জান্নাত গুরুতর আহত হয়েছে। আঘাতে তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় স্থানীয় মেজরটিলা বাজারের একটি চেম্বারে নিয়ে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক সব্যসাচী শিশুটির মাথায় ৬টি সেলাই দিয়েছেন।পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ১০টার দিকে একদল পুলিশ এবং তাদের সঙ্গে স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা ফারুক ও তার সহযোগী কয়েকজন ক্যাডার সাংবাদিক জসিম উদ্দিনের বাসার কলিং বেল চাপে। জসিম উদ্দিনের ৬ বছরের শিশুকন্যা আরিশা জান্নাত দরজা খুলতে গেলে পুলিশ ও ক্যাডার বাহিনী দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে দরজাটি আরিশার মাথায় গিয়ে আঘাত করে এবং সে ছিটকে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কন্যাসন্তানটি যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে কাঁদছিল, তখন তাকে উদ্ধার বা চিকিৎসার সুযোগ না দিয়ে পুলিশ ও সাথে থাকা ক্যাডার বাহিনী সাংবাদিক জসিম উদ্দিনকে খুঁজতে পুরো বাসায় ব্যাপক ভাঙচুর ও তছনছ চালায়।সাংবাদিক জসিম উদ্দিনকে বাসায় না পেয়ে চলে যাওয়ার সময় উপস্থিত পুলিশ ও ফারুকের নেতৃত্বাধীন ক্যাডার বাহিনী তার স্ত্রী তামান্না বেগমকে উদ্দেশ্য করে প্রকাশ্য হুমকি দিয়ে যায়। তারা বলে যে, তার স্বামীর ভাগ্য ভালো আজকে তাকে পাওয়া যায়নি, পেলে ধরে নিয়ে গিয়ে সরাসরি ক্রসফায়ার করা হতো। এই ঘটনার পর থেকে তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন সাংবাদিক জসিম উদ্দিনের পরিবার। তার স্ত্রী তামান্না বেগম গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তার স্বামীর জন্য বাংলাদেশ এখন আর নিরাপদ নয়। তারা নিজেরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় সন্ত্রাসী ফারুক ও তার বাহিনী তাদের ওপর আবারও হামলা চালিয়ে মেরে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন। তিনি আরও জানান, পুলিশ এবং সন্ত্রাসী ফারুক বাহিনী প্রায় প্রতিনিয়ত বাসায় এসে হয়রানিসহ হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি তার শাশুড়ি ও বাচ্চাদের নিয়ে চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন এবং সন্ত্রাসীরা তাকে প্রতিনিয়ত নানাভাবে লাঞ্ছিত ও হুমকি দিয়ে আসছে।সংশ্লিষ্টরা জানান, গত ৫ই আগস্টের পর থেকে দেশে ও দেশের বাইরে থাকা স্বাধীন সাংবাদিকদের ওপর প্রতিনিয়ত এমন নানা হয়রানির ঘটনা ঘটছে। কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই অনেক সাংবাদিককে পুলিশি হয়রানি ও কারাবরণ করতে হচ্ছে। সাংবাদিক জসিম উদ্দিনের বাসায় এই বর্বর হামলার ঘটনায় সিলেটের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ