শিরোনাম
ছাতকে মোবাইল কোর্টের অভিযান  ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা  বগুলা রোছমত আলী রামসুন্দর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। আব্দুজ জহুর ব্রিজ থেকে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু উদ্ধার: পরিবারের সন্ধান চাইছে পুলিশ জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল  দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে হুহু করে বাড়ছে পানি নিম্নাঞ্চল প্লাবিত,বন্যার শঙ্কা আমেরিকা থেকে প্রেরিত মোবাইলের দাম ২৫ হাজার টাকা, উৎকুচ দাবী ৬৫ হাজার টাকা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

30

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

চট্টগ্রাম প্রতিনিধি:  সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রামের খুলশী টাউন সেন্টার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। অনুষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সঞ্চালনা করেন মো. আফজাল খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ মো. সানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড, ঢাকার ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ. মাসুদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আকরাম হোসেন, সহ-সভাপতি এম. এ. সবুর ও রুহুল আমিন সালমান, এপেক্সিয়ান দেলোয়ার হোসেন, লায়ন মো. জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ নূর, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর, মুন্না চৌধুরী, কবি নূর মোহাম্মদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে সম্প্রতি সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস. এম. জিউর রহমান এবং তাঁর শ্রদ্ধেয় পিতা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সানাউল্লাহ বলেন, “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানাই। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া, অসহায়, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানাই। এ ধরনের মানবিক উদ্যোগে আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।”

বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

তারা আরও বলেন, সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আরও ব্যাপক অবদান রেখে এগিয়ে যাবে।ৎআলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে কেক কেটে সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ