শিরোনাম
দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল  দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে হুহু করে বাড়ছে পানি নিম্নাঞ্চল প্লাবিত,বন্যার শঙ্কা আমেরিকা থেকে প্রেরিত মোবাইলের দাম ২৫ হাজার টাকা, উৎকুচ দাবী ৬৫ হাজার টাকা মাজারের স্বচ্ছতা নাকি সিন্ডিকেটের কোটি টাকার মিশন? সিলেটের ডিসি সারওয়ার আলমের বিদায়ে কেন উত্তাল সিলেট! কুলাউড়ায় সাইবারবুলিং ও অনলাইন নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত সিলেটৈ প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা বালুবাহী ট্রাক ও ফেলুডার জব্দ। সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে রাজন আহমেদ আরিয়ানের স্বেচ্ছায় অব্যাহতি।ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে পদত্যাগ ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে 
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল 

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

57

দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল 

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ::জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর বাজার থেকে বিনধারা যাওয়ার পাকা রাস্তার ব্রিজটি অনেকাংশ ভেঙে গর্ত হওয়ায় যান চলাচল অনুপযোগী হয়ে পরে। রাতের বেলা আলো-সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন যাবৎ বিপদজনক বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসেনি।

গতকাল রবিবার সন্ধ্যারাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল মন্ডলের বাড়িতে দলীয় কাজে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম যাওয়ার সময় মানবিক এ নেতার নজরে আসে। বিএনপি নেতা গাড়ি থেকে নেমে ভাঙা ব্রিজ দিয়ে ঝুঁকিতে জনসাধারণের চলাচল করার কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে রাস্তার ওই ভাঙ্গা স্থানে সতর্কীকরণ লাল কাপড়ের নিশানা দেওয়ার নির্দেশ দেন।  

এসময় উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে যুবদল নেতা মোঃ নয়ন প্রধানের নেতৃত্বে কয়েকজন দলীয় কর্মীরা ভাঙা ব্রিজের দুই পাশে গাছের ডাল-পাতা ও লাল কাপড়ের নিশানা টাঙ্গিয়ে দেন। এসময় মহীপর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমানও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

স্থানীয়রা জানান, ব্রিজটি ভাঙার পর থেকে পথচারী, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকরা দিনের আলোতে ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটনার আতংকে থাকে।  

যুবদল নেতা নয়ন বলেন, “জনদুর্ভোগ লাঘব ও দুর্ঘটনা প্রতিরোধে আমাদের রাজনৈতিক অভিভাবক উপজেলা বিএনপির সভাপতি ও আগামীতে পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ডালিম চাচার নির্দেশে আমরা যুবদল নেতাকর্মীরা সাময়িকভাবে জনস্বার্থে কাজটি করলাম। তিনি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্রিজটি মেরামত করে যান চলাচল উপযোগী করার দাবি জানায়। যুবদল নেতা নয়ন আরো বলেন, আমরা জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ