শিরোনাম
নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার সিলেটের হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল  হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? প্রশ্ন পরিবারের, গফরগাঁও রেলস্টেনে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ দক্ষিণ সুরমায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে মৌলভীবাজারে মতিন মিয়া হত্যা: সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১ দোয়ারাবাজার তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠল শ্রমিকের লাশ একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন।
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা

স্টাফ রিপোর্টার / ৯৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

156

ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা

 

সিলেট বুলেটিন ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গানের জগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে একাধিক গান প্রকাশ করে তিনি ইতোমধ্যে শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছেন।

গত ১০ জুন তার গাওয়া “প্রিয় আর্জেন্টিনা” শিরোনামের গানটি সুরের আলো বিডি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই গানটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ফুটবলপ্রেমীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে।

এর ধারাবাহিকতায় একই ইউটিউব চ্যানেল থেকে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান “বিশ্বকাপের তুফান ঝড়ে”। গানটির কথা লিখেছেন ডক্টর মহসিন আলী, সুর করেছেন এস আই শফিক এবং সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

এছাড়া খুব শিগগিরই আরও একটি নতুন গান “মেসি নেইমারে জাদু ছড়ায়” প্রকাশের অপেক্ষায় রয়েছে। একই লেখক ও সুরকারের যৌথ প্রয়াসে নির্মিত এই গানটি নিয়েও ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

গানের বিষয়ে কণ্ঠশিল্পী রোজিনা আক্তার বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একাধিক গানে কণ্ঠ দিতে পেরে তিনি আনন্দিত। গানগুলোর কথা ও সুর তার কাছে ভালো লেগেছে এবং তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও মনোযোগ দিয়ে কণ্ঠ দিয়েছেন বলে জানান।

তিনি আরও আশা প্রকাশ করেন, শ্রোতা ও ফুটবলপ্রেমীরা গানগুলো গ্রহণ করবেন এবং বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলবেন।

সাংগীতিক মহল মনে করছেন, বিষয়ভিত্তিক গান ও ধারাবাহিক প্রকাশের মাধ্যমে রোজিনা আক্তার ইতোমধ্যে নিজস্ব একটি স্বতন্ত্র শ্রোতাগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছেন, যা তাকে ফিফা বিশ্বকাপ কেন্দ্রিক আলোচনায় আরও এগিয়ে নিয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ