দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন।
নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি:: শুক্রবার ( ১২ জুন দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। দোয়ারাবাজার উপজেলার নৈনগাঁও গ্রামে শুক্রবার সকালে সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন পাইলটিং সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহ মো. শফিউর রহমান এর পরিচালনায় এই সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এস এম নোমান হাসান খাঁন।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ বারী, সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা গণশুনানিতে অংশ নেন।
সভায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম, সুবিধাভোগীদের তালিকা নির্ধারণ প্রক্রিয়া এবং সরকারি সহায়তার সঠিক বিতরণ নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপস্থিত কর্মকর্তারা স্থানীয় জনগণকে সরাসরি প্রশ্ন করার সুযোগ দিয়ে কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে সঠিকভাবে সুবিধা পৌঁছে দেয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন। গণশুনানি সফলভাবে শেষ হওয়ার পর কর্মকর্তারা পাইলট প্রকল্পের প্রগতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যতে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।