শিরোনাম
সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ | নিরাপত্তা খাতের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথ গুরুত্বারোপ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ  

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

48

ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ  

 

নুরুজ্জামান (সুনামগঞ্জ) প্রতিনিধি:: ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ঝিগলী স্কুল পয়েন্ট এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে।  

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজন মিয়া-কে গ্রেফতার করেছে।

গ্রেফতার রাজন মিয়া উপজেলার ঝিগলী গ্রামের মৃত তাহিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, রাজন মিয়া একাধিক মামলার নিয়মিত আসামি। তার বিরুদ্ধে ছাতক থানায় দায়ের হওয়া অস্ত্রসহ বিভিন্ন মামলার মধ্যে জিআর নং- ৩৮৭/২৫, জিআর নং -৪৩/২৬, জিআর নং-৭৩/২৬ এবং দ্রুত বিচার আইনে দায়ের মামলা নং-০৮/২৫ বিচারাধীন রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ