শিরোনাম
ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার সাংবা‌দিক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি ছাতকের ঘানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন– এমপি মিলন নরসিংদীতে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের একাধিক সদস্য আটক, পুলিশের কাছে হস্তান্তর সিলেটে ইমন আচার্য্য হত্যার প্রতিবাদে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন,এবং দ্রুত বিচারের দাবি শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা! ছাতকে উপজেলা স্বাস্হ্য কমিটির সভায়* সরকার দেশে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বদ্ধপরিকর–এমপি মিলন  সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি জনাব আলি আকবর খান সিলেটে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি’র সাথে বেকা সুনামগঞ্জ ইউনিটের সৌজন্য সাক্ষাত
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ছাতকের ঘানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন– এমপি মিলন

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

46

ছাতকের ঘানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন– এমপি মিলন

 

সেলিম মাহবুবঃঃ ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান ও ধনপুর গ্রামের মধ্যবর্তী ঘানুউরা নদীতে একটি নতুন সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। 

মঙ্গলবার চেচান গ্রামের তালুকদার বাড়িতে যুক্তরাজ্য বিএনপি ও কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ তালুকদারের উদ্যোগে তার নিজ বাড়িতে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মিলন বলেন, “আগামী দিনে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করে ছাতক-দোয়ারাবাজারের মানুষের জন্য সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে চেচান ও ধনপুর গ্রামের মধ্যবর্তী ঘানুউরা নদীতে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

”সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফ, নুরুল আমিন, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন তালুকদার প্রমুখ। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ