শিরোনাম
সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী ট্রেনে ৪০০ গরু গেল ঢাকায়, ঈদ সামনে রেখে রেলের ‘ক্যাটল স্পেশাল’ সেবায় স্বস্তি ব্যবসায়ীদের আমি বিচার চাই না, বিচার চেয়ে কী হবে?”— রামিসার বাবার কলিজা ফাটা আর্তনাদে স্তম্ভিত বিবেক; খুনিদের ক্ষমা করবে না ২০ কোটি মানুষ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলর‍্যাব সদস্য ইমনের বাংলাদেশ পাকিস্তানের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ও পারস্পরিক সম্পর্কের নতুন যাত্রার সম্ভাবনা সিলেটে পাকিস্তান হাইকমিশনারের সফরে  জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাজা হামের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত নেই, উপসর্গে ভর্তি ২৮৬ শিশু,এক শিশুর মৃত্যু  জরুরি বৈঠক ডেকেছেন মোদি, সব মন্ত্রীকে দিল্লিতে থাকার নির্দেশ নবাগত ইউএনও’র সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়  সিসিকে ৮ম পাশ প্রকৌশলী সেলিম মিয়ার দাপট
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলর‍্যাব সদস্য ইমনের

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

44

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলর‍্যাব সদস্য ইমনের

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটের নগরীর ক্বীন ব্রীজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব-৯ সিলেটের ইমন আচার্য্য নামে এক কনস্টেবল ( সদস্য) নিহত হয়েছেন। 

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী ঊপজেলার ধলই ইঊনিয়নের বাণিজ্য কেন্দ্র পশ্চিম ধলই এলাকায়। এ ঘটনায় জড়িত চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আশাদুল আলম বাপ্পি কে আটক করে ব্যবহৃত ছুরি জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এস এম পি ) এর কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুর ১২ টায় সিলেট মহানগরীর কোতোয়ালি থানার আওতাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির নিয়ন্ত্রণাধীন ক্বীন ব্রীজ এলাকায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ,ও র‍্যাব সূত্রে জানা যায়, ২২ মে শুক্রবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়িরএকটি আভিযানিক দল এক চিহ্নিত ছিনতাইকারী কে ধাওয়া করে ক্বীন ব্রীজ এলাকায়।পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় কোতোয়ালি থানা থেকে ইমন নামে একজন র‍্যাব সদস্য পায়ে হেটে আসছিলো তখন ছিনতাই কারী তার সামনে দেখে এবং পেছনে পুলিশ থাকায় পুলিশকে সহযোগিতার উদ্দেশ্যে ইমন জাপটে ধরেন ঐ ছিনতাই কারীকে।  

তখন সে নিজেকে রক্ষা করার জন্য সাথে থাকা ধারালো ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে র‍্যাব সদস্য ইমন কে। পরে হাসপাতালে নিয়ে গেলে দুপুর দুইটায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমন আচার্য্য কে৷ মৃত বলে ঘোষণা করেন।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের (DC North) উপ- পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, ছিনতাইকারি গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযানে ক্বীন ব্রীজ এলাকায় ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে জাপটে ধরায় তার ছুরির আঘাতে ইমন নামে একজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যের মৃত্যু হয়েছে। আমরা ব্যবহৃত সেই ছুরি সহ চিহ্নিত ছিনতাইকারী আশাদুল আলম বাপ্পী (২২) কে আটক করতে সক্ষম হয়েছি। সে র‍্যাব৷ সদস্য কে ছুরি দিয়ে আঘাত করার পর একটি বাড়িতে গিয়ে শিশু বাচ্চার গলায় ছুরি ধরেছিল কিন্তু পুলিশ সাহসিকতার সাথে অভিযান পরিচালনা করে তাকে থানা হেফাজতে নিয়ে আসে।। বাপ্পি কাজির বাজারের মোগলটুলা এলাকার আবুল হোসেনের পুত্র। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

 নিহত ইমনের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে । সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে । সে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার বাসিন্দা। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন সিলেটের উদ্দেশ্যে। P

 নিহত ইমন আচার্য র‍্যাব -৯ সিলেটে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন র‍্যাব -৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া অফিসার ) কেএম শহিদুল ইসলাম সোহাগ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ