শিরোনাম
মানব কল্যাণ পরিষদ সিলেট, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন সিলেট তামাবিল মহাসড়কের  মেজরটিলা এলাকায় ভারতীয় চোরাই পণ্যসহ প্রাইভে হত্যা মামলায় শ্রমিক নেতাদের নাম উল্লেখ করায় ১৯মে থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতি শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক কেন্দুয়া উপজেলা শাখার মোটর যান কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন গোয়াইনঘাটে গভীর রাতে বৃদ্ধা খুন: কিশোরী আহত আজকের generation খুব দ্রুত সবকিছু ভুলে যায়। কিন্তু কিছু সৃষ্টি আছে যা মানুষ ভুলতে পারে না। ২০০ বছরের ঐতিহ্য ফিরে পাচ্ছে ঘিওরের গরু-ছাগলের হাট। সিলেট নারী ও শিশু নির্যাতন কোর্টের পি পি বিএনপি’র”নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তে*কাল করেছেন
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে গভীর রাতে বৃদ্ধা খুন: কিশোরী আহত

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

49

গোয়াইনঘাটে গভীর রাতে বৃদ্ধা খুন: কিশোরী আহত

 

স্টাফ রিপোর্টার:: সিলেটের গোয়াইনঘাট  উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় শনিবার ভোর রাতে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত এবং এক কিশোরী গুরুতর আহত হয়েছেন।নিহত দিলারা বেগম (৫৪) গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। গুরুতর আহত হয়েছেন তার নাতনি হাবিবা আক্তার (১৪)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।

চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে আহত হাবিবা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ এর এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ