শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

140

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪-৫ জন দৌড়ে পালিয়ে যায়।

দেলোয়ার ওরফে দেলু (৩৭)পিতা- মৃত দানেছ আলী, সাং- রতনপুর সেনপাড়া, কালিয়াকৈর, গাজীপুর হাফিজ উদ্দিন হাইদু (২৬) পিতা- জয়নাল আবেদীন, সাং- রতনপুর, কালিয়াকৈর, সুজন সিকদার (৩৫) পিতা- জহির সিকদার, সাং- রতনপুর, কালিয়াকৈর, মারুফ ইসলাম (২৩), পিতা- আলমগীর আলম, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, শান্ত ইসলাম (২৩) পিতা- আবুল হোসেন, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, মো. জুম্মন (২৫) পিতা- মৃত ছোবাহান, সাং- পাচনখোলা, মুন্সীগঞ্জ, বর্তমান- রতনপুর, কালিয়াকৈর, মো. জহিরুল ইসলাম (৩৫) পিতা- আ. সাত্তার, সাং- দক্ষিণ রামখানা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বর্তমান- রতনপুর, মজিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, কালিয়াকৈর ।

 

ডিজিটাল আর্কাইভ সাবস্ক্রি

কালিয়াকৈর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গলে অবস্থান নিয়েছে। মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ জনকে হাতেনাতে আটক করি। বাকিরা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩টি চাকু, ১টি করাত, ২টি ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈর থানা চত্বরে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের হাজির করে প্রেস ব্রিফিং করে পুলিশ।

ওসি আরও বলেন,আটককৃতদের বেশিরভাগ রতনপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দস্যুতা প্রস্তুতির মামলা রুজু হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঈদ সামনে রেখে মহাসড়ক ও বাইপাস এলাকায় ডাকাতি প্রতিরোধে রাতের টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানান, চন্দ্রা-নবীনগর মহাসড়কে গত এক মাসে ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে।####

 


এই ক্যাটাগরির আরো সংবাদ