শিরোনাম
আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। সরকারের কাছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও কর্মসংস্থান প্রত্যাশা  সিলেট রেঞ্জে বিতর্কের কেন্দ্রে ওসি শফিকুল ইসলাম খান: অ ভি যোগ, প্রভাব ও প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষক কর্মশালা,আধুনিক প্রযুক্তি ও জৈব বালাইনাশক ব্যবহারের আহ্বান একজন নারীর চোখে দেখা এই শহর—যেখানে পঞ্চতত্ত্বের স্পর্শে জন্ম নেয় এক নতুন উপলব্ধি। “শাড়ি—তাই নারী”— মুরাদনগর এলাকায় পরিদর্শন করে  স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিলেন  সিসিক প্রশাসক  সিলেটে হাম- রুবেলা সমন্বয় সভা ::৩ লাখ ৮৬ হাজার ৮৫৬ জন শিশু টিকাদানের লক্ষ্যমাত্রা  সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার মদ উদ্ধার
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষক কর্মশালা,আধুনিক প্রযুক্তি ও জৈব বালাইনাশক ব্যবহারের আহ্বান

স্টাফ রিপোর্টার / ১৮ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

22

চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষক কর্মশালা,আধুনিক প্রযুক্তি ও জৈব বালাইনাশক ব্যবহারের আহ্বান

 

মোঃ মাসুদ আলম,চুনারুঘাট,হবিগঞ্জ:: (২৬ এপ্রিল,২০২৬ )হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক উৎপাদন কলাকৌশল এবং বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক দিনব্যাপী এক বিশাল কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের আমতলী আদর্শ বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ। ​আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এই কর্মশালায় চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের বাছাইকৃত ৫০ জন প্রগতিশীল কৃষক অংশগ্রহণ করেন। আমতলী আদর্শ বাজারের এই আয়োজনে কৃষকদের ধান চাষের আধুনিক পদ্ধতি এবং ক্ষতিকর পোকামাকড় দমনে বিষমুক্ত সমাধানের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো: রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন ​নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাসায়নিক কীটনাশকের উপর নির্ভরতা কমিয়ে জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায় এবং উৎপাদিত ফসলের গুণগত মান বজায় থাকে,যা মানবস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস করে। ​কর্মশালায় ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের বিশেষজ্ঞরা আমন মৌসুমের জন্য বেশ কিছু বৈপ্লবিক ধানবীজ সম্পর্কে ​ব্র্যাক ধান ১,আমন মৌসুমের আলোড়ন সৃষ্টিকারী উফশী জাত। ব্র্যাক হাইব্রীড ধান রাজা ও হাইব্রীড ধান -১০ আমন মৌসুমে বাম্পার ফলন নিশ্চিতকারী হাইব্রিড জাত। ​ব্র্যাক মুক্তি ১,ব্র্যাক শক্তি ২ ও ৩ প্রতিকূলতা সহনশীল ও উচ্চফলনশীল জাতের বৈশিষ্ট্যসমূহ কৃষকদের সামনে তুলে ধরা হয়। বায়োম্যাক্স এম ​ফসলের শত্রু পোকা ও মাকড় দমনে রাসায়নিক বিষের বিকল্প হিসেবে বায়োম্যাক্স এম নামক জৈব-বালাইনাশকের কার্যকারিতা ব্যাখ্যা করা হয়। বিশেষজ্ঞরা জানান,পরিবেশবান্ধব ও টেকসই কৃষির জন্য এই বায়োপেস্টিসাইডই বর্তমান সময়ের একমাত্র নির্ভরযোগ্য সমাধান। ​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ (হবিগঞ্জ রিজিওন) এর আরএসএম মো: আনিসুর রহমান এবং মাধবপুর টেরিটোরির টিএসও মো: আল-আমিন। তারা কৃষকদের আশ্বস্ত করে বলেন,কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যায় ব্র্যাকের প্রতিনিধিরা সরাসরি মাঠে গিয়ে সমাধান প্রদান করবেন। ​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুনারুঘাট বাল্লারোডস্থ আল-মদিনা সুপার মার্কেটের স্বনামধন্য ডিলার মেসার্স সুজন ট্রেডার্স এন্ড বীজ ঘর-এর স্বত্বাধিকারী মো: দুলাল মিয়া। তিনি স্থানীয় কৃষকদের আধুনিক বীজের সহজলভ্যতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ​দিনব্যাপী এই কর্মশালা শেষে কৃষকদের মাঝে ধানের বীজ,টি-শার্ট দুপুরের খাবার ও নির্দেশিকা বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা এই ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বিষমুক্ত উপায়ে অধিক ফলনপাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ