শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী তানভীরকে কারাগারে প্রেরণ 

স্টাফ রিপোর্টার / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

180

দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী তানভীরকে কারাগারে প্রেরণ 

 

স্টাফ রিপোর্টার:: দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে একটি খুনের মামলার রায় ঘোষণার পলাতক সাজা প্রাপ্ত আসামী তানভীর হাসান হৃদয় (২২) কে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত ।২২ এপ্রিল বুধবার গোলাপগঞ্জ থানার জি.আর ৫৯/১৮ ও দায়রা ২১৮/২০২০ নং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী তানভীর হাসান হৃদয় আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত ।

 

গত ৭ জানুয়ারী ২০২৫ইং ঐ মামলার বিচারে ৩০৪ এর পার্ট-(০১) ধারায় দোষী সাব্যস্থক্রমে ঐ মামলায় অভিযুক্ত মোট ২ জন আসামীকে খুনের মামলায় যাবতজীবন সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

আসামীরা হলেন গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মনাফ উরফে বাবর মিয়ার ২ ছেলে ১নং পলাতক আসামী আলী হায়দার জাহেদ উরফে জাহেদ আহমদ (২৮) ও ২নং পলাতক আসামী তানভীর হাসান হৃদয়। এর মধ্যে তানভীর হাসান হৃদয় দীর্ঘদিন পলাতক থাকার পর ২২ এপ্রিল বুধবার অত্র আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করলে তাকে কারাগারে প্রেরণ করা হয় । মামলার রায় ঘোষণা প্রাপ্ত অপর আসামী আলী হায়দার জাহেদ উরফে জাহেদ আহমদ দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

বিগত ১৮ এপ্রিল ২০১৮ইং সালে গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের সিরাজগঞ্জ বাজারে সন্ধ্যা ৭:৪৫ টার সময় পূর্ব কেরাম খেলার ঘটনাকে কেন্দ্র করে গ্রামের বাক প্রতিবন্ধী আব্দুল হক এর ছেলে আমির হোসেন (১৭) কে ধারালো অস্ত্র চাকু দিয়ে কুপিয়ে রক্ত ক্ষরণের পর খুন করা হয়। ঘটনার পর নিহত আমির হোসেন এর মা পারভীন বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় বিগত ১৮ এপ্রিল ২০১৮ইং তারিখে খুনের মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ-১৮/০৪/২০১৮ইং, জি.আর মামলা নং-৫৯/২০১৮ইং ও দায়রা মামলা নং-২১৮/২০২০ইং ।

গত ০৭/০১/২০২৫ইং তারিখে অত্র আদালত স্বাক্ষী প্রমানের ভিত্তিতে এবং বাদীপক্ষের উপস্থিতিতে ও বিবাদীপক্ষের অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। এই মামলার রায়ে উল্লেখিত আসামী ২ জনকে দোষী সাব্যস্থক্রমে মামলায় অভিযুক্ত ১নং আসামী আলী হায়দার জাহেদ উরফে জাহেদ আহমদ, ২নং আসামী তানভীর হাসান হৃদয়-কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অতিরিক্ত ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ঐ ২ জন আসামী স্থানীয় বসন্তপুর গ্রামের আব্দুল মনাফ উরফে বাবর মিয়ার ছেলেদ্বয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট দেলোয়ার হোসেন শামীম। এতে সরকারি সাবেক কৌশলী হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট আবদাল হোসেন সরওয়ার ও বর্তমান সরকারি কৌশলী হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট আবুল হোসেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ