শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

223

জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন।

বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দেলোয়ার হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. বিল্লাল হোসেন, মহসিন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাজিম উদ্দিন ও আমির হোসেন।

শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন ফাহিমা আক্তার ও আফরোজা আক্তার। আলোচনা সভা শেষে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ