শিরোনাম
চট্টগ্রামের মীরসরাইয়ের হিঙ্গুলীতে অবৈধভাবে  মাটি ও বালু উত্তোলনে প্রশাসনের অভিযান সুর ও সংগীতের জাদু ফেলে– চির নিদ্রায় আশা ভোঁসলে। সিলেটের গোয়াইনঘাটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড প্রধানমন্ত্রীর প্রথম সফর টাঙ্গাইলে: পহেলা বৈশাখে কৃষি কার্ড ও কৃষি মেলার উদ্বোধন  মুগদা–মান্ডা–মানিকনগর মাদকের স্বর্গরাজ্য চট্টগ্রামের রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, ক্ষোভে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক  ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার  গড়ে তোলার বিকল্প নেই সিলেটে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শ্রমমন্ত্রীর সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা এটিও আশরাফুলের দুর্নীতির সাম্রাজ্য: ১৩৬টি ওয়াসব্লক থেকে অর্ধকোটি টাকা বাণিজ্যের অভিযোগ সিলেটে ব্যাটারি চালিত যানবাহন (অটোরিকশা/ইজিবাইক) চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড

স্টাফ রিপোর্টার / ৭৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড

 

 

স্টাফ রিপোর্টার:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মন্ত্রীর উপস্থিতিতে তার পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন যুবদল নেতারা। এতে রাগ করে অনুষ্ঠান স্থল থেকে চলে আসেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফলে পন্ড হয়ে যায় অনুষ্ঠান।

 

সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১ নং রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।জানা যায়, আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানস্থলে যাওয়ার পর তার পাশের চেয়ারে গিয়ে বসেন এক যুবদল নেতা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় আরেক যুবদল নেতা। এনিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই নেতা। একপর্যায়ে যা হাতাহাতিতে রূপ নেয়। এতে দুই নেতা পক্ষ নিয়ে আরও অনেকে যোগ দেন।নিজের সামনেই নেতাকর্মীরা এমন মারামারিতে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান শেষ না করেই চলে আসেন প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় পুলিশ পাহারায় তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়। এতে পন্ড হয়ে যায় স্কলে ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। তবে পরে মন্ত্রী অন্য অনুষ্ঠানে যোগ দেন।এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানে একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিলো। পরে মন্ত্রী মহোদয়ের নির্দেশে তাকে নিয়ে আমরা অনুষ্ঠানস্থল থেকে চলে আসি। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি শান্ত হয়ে যায়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ