শিরোনাম
ময়না তদন্ত হচ্ছে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত যুবকের লাশ  লাভবান হবে কৃষক ও ক্রেতা   সরকারি ভাবে সিলেটে চালু হচ্ছে প্রথম কৃষকের বাজার মনোনয়ন পত্র জমা দিলেন রাস বিহারী বিধানসভা কেন্দ্রের দুই জাতীয় কংগ্রেস প্রার্থী। সিলেটে উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টিতে সিলেটে ১১ এপ্রিল এসএমই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে- নমিনেশন দিলেন মদন মিত্র। সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক সিলেটের আদালতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় মন্ত্রী আরিফ হুইপ গঊছ,সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আাসামী সহ ৮জন এক যুগে পা দিয়েছে যমুনা টেলিভিশন আনন্দমুখর পরিবেশে সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  সিলেটে চোরাচালান মামলায় যুবদল নেতা গ্ৰেফতার
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

লাভবান হবে কৃষক ও ক্রেতা   সরকারি ভাবে সিলেটে চালু হচ্ছে প্রথম কৃষকের বাজার

স্টাফ রিপোর্টার / ৬০ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

লাভবান হবে কৃষক ও ক্রেতা   সরকারি ভাবে সিলেটে চালু হচ্ছে প্রথম কৃষকের বাজার 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: দেশে উৎপাদতি কৃষিপণ্যের মধ্যসত্ত্বভোগীরা বেশি মুনাফা করছে। অথচ কৃষকরা পাচ্ছে না তাদের ন্যায্যতা। এবারে কৃষক ও ক্রেতাকে লাভবান করতে সরকারিভাবে প্রথম চালু হচ্ছে সিলেটের কৃষকের বাজার।  ১১ এপ্রিল শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কৃষি পণ্যে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারি এ উদ্যোগে। 

 

শনিবার সকাল ৯টায় নগরীর টিলাগড়ে এই বাজারের উদ্বোধন।জানা গেছে, প্রতিদিন সকালে নগরীর টিলাগড় পয়েন্টের পাশেই বসবে এই বাজার। যেখানে সিলেটের প্রান্তিক কৃষকরা তাদের পণ্য সরাসরি বেচাকেনা করবে।এতে কৃষকরা পণ্যের সঠিক দাম পাবেন এবং ভোক্তা পর্যায়ে কমবে পণ্যের দাম।

 

মোস্তফা মিয়া নান্টু ( ৪৫) নামের শাহ পরানের এক ক্রেতা বলেন, সিলেটের ক্রেতারা বেশিরভাগ সবজি বাজারে আসেন বিকেলে। সকাল বেলা পণ্য নিয়ে আসেন যে কৃষকেরা তাদের সাথে দেখা হয় না। যার করণে মধ্যসত্ত্বভোগীরা সুবিধা নেয়। আমাদেরকে সচেতন হতে হবে।

 

কৃষকের মাঠ থেকে উৎপাদিত প্রতিটি পণ্য চার পাঁচ হাত ঘুরে ক্রেতার হাতে পৌঁছায়।যদিও পণ্যের দামের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন কৃষক বা উৎপাদকেরা।অর্থাৎ লাভ কিংবা লোকসান—দুটিরই বড় হিস্যা যায় কৃষকের ঘাড়ে| কৃষি পণ্যের চার-পাঁচ হাত বদল হওয়ায় দাম বেড়ে যায়। এতে কৃষক ও ক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হন।

 

এই মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কারণে ক্রেতাকে উৎপাদন ব্যয়ের দ্বিগুণ বা তার বেশি দামে পণ্য কিনতে হয়।এই বাজার ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন কৃষক ও ক্রেতারা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ