শিরোনাম
কুড়িগ্রামে বিকেএসপির জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি অনুষ্ঠিত। কামারহাটী বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থী- মদন মিত্রের রোড শোতে জনজোয়ার।  মোগলা বাজারে জাহান পুর ইসলামিক সেন্টার ও মসজিদ আবু হুরায়রা এর ভিত্তি প্রস্তর স্থাপন    ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড  দ্রুত সংস্কার করে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে- সিসিক প্রশাসক  ভৈরবে রাজনগরে প্রকাশ্য জুয়ার আসরের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসী মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। ভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না, ভোগান্তিতে চালকরা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

কামারহাটী বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থী- মদন মিত্রের রোড শোতে জনজোয়ার। 

স্টাফ রিপোর্টার / ৭৪ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কামারহাটী বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থী- মদন মিত্রের রোড শোতে জনজোয়ার। 

 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ।আজ ৩০ শে মার্চ সোমবার, কলকাতার কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ভোট প্রার্থী মদন মিত্রের প্রচারে, ২৯ শে মার্চ ঠিক দুপুর দেড়টায়, দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে আরিয়াদহ অভিযাত্রী ক্লাব পর্যন্ত রোড শোতে জনজোয়ার। 

 

এই রোড শোতে উপস্থিত ছিলেন, সাংসদ সৌগত রায়, সাংসদ ও অভিনেতা দেব, ভোটপ্রার্থী মদন মিত্র সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও সদস্যরা।

 

বিভিন্ন ওয়ার্ড থেকে অগণিত তৃণমূল কংগ্রেসের সদস্যরা, দক্ষিণেশ্বর স্কাইওয়াকে জমায়েত হয়ে এই রোড শোতে পা মেলান, দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে ভোট প্রচার হওয়ার সাথে সাথে, রাস্তা দুধারে অগণিত সাধারণ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন দেবকে কে দেখার জন্য,

 

একটু করে আড়িয়াদহ দিকে এগিয়ে চলার সময় এতটাই মানুষের ভিড় উপচে পড়েছিল, সকলের নাভিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মত,

 

তাহার সাথে সাথে জয়ধ্বনি দিতে থাকেন প্রার্থী মদন মিত্রের। ২০২৬-এ জয়, তৃণমূলের জয়, পুনরায় তৃণমূলকে জয়ী করুন, মা মাটির মানুষকে জয়ী করুন। বিজেপিকে দূর করুন, কাজের মানুষ ,পাশে থাকার মানুষকে পুনরায় জয়যুক্ত করে বাংলায় ফিরিয়ে আনুন। জয় বাংলা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ