শিরোনাম
ভৈরবে রাজনগরে প্রকাশ্য জুয়ার আসরের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসী মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। ভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না, ভোগান্তিতে চালকরা মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৯ বছরের হুসাইন নিহত বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে সিসিক প্রশাসক স্বাধীনতা দিবসের প্রস্তুতি দেখতে শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক শ্রদ্ধা জানাতে নগরবাসীর প্রতি আহ্বান সহজলভ্য মাদক: ধ্বংসের পথে যুবসমাজ, সামনে আশঙ্কার কালো ছায়া
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ভৈরবে রাজনগরে প্রকাশ্য জুয়ার আসরের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার / ৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ভৈরবে রাজনগরে প্রকাশ্য জুয়ার আসরের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসী

 

রিপোর্ট: মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ :: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তি জহিরকে ঘিরে। স্থানীয়দের দাবি, প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা আকাশের নিচে এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা এলাকার সামাজিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির রাজনগর গ্রামের মৃত কঢু মিয়ার ছেলে। তার সঙ্গে আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের সুলায়মান মিয়ার ছেলে আনোয়ার ঘনিষ্ঠভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের নেতৃত্বে রাজনগরের বিভিন্ন স্থানে নিয়মিত জুয়ার আসর বসানো হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, জহিরের প্রভাব ও ভীতি প্রদর্শনের কারণে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রায়ই গ্রামের বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসে। এতে তরুণ সমাজ বিপথে যাচ্ছে, পারিবারিক অশান্তি বাড়ছে। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।”

এ বিষয়ে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলামিন জানান, অভিযোগ পাওয়ার পর তিনি সরেজমিনে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের ধরার চেষ্টা করেন। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জুয়ার কাজে ব্যবহৃত অস্থায়ী কাঠামো অপসারণ করা হয়।

তিনি আরও বলেন,“আমার ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো আপস নেই। মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এসব অপকর্ম দমনে আমরা কঠোর অবস্থানে আছি।”

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।তিনি বলেন, “অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহলের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা গেলে এলাকায় স্বস্তি ফিরবে এবং সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে।

এলাকাবাসীর জোর দাবি—রাজনগর গ্রামকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ এখন সময়ের দাবি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ