শিরোনাম
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা। পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা ঈদ উৎসব উপলক্ষে সাংবাদিক সজল ঘোষ-এর গীতিকবিতায়সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিকের গান প্রকাশিত হচ্ছে চুনারুঘাটে লাগুলিয়া নদী দখলের মহোৎসব,হুমকির মুখে কৃষিকাজ, সাংবাদিককে লিটন ও তার পরিবারের হুমকি পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নুরুল আমিন গ্রেপ্তার বকেয়াসহ অন্যান্য দাবী নিয়ে, বিক্ষোভ- সমাবেশ ও ডেপুটেশন। ফুলবাড়ি রুপশাইল হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা গোলাপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে।

স্টাফ রিপোর্টার / ৫০ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে।

 

 

কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তী (হাওড়া)

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ::  কবিতার নাম–সুমহান  চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। হে মহান চিত্রকর মাতৃভাষা বাংলার চলচ্চিত্রকার সারা বিশ্বে তুমি বাংলা অহংকার। তোমার পরশে হয়েছে ধন্য- বাংলার রূপ -আকার । তোমার চলচ্চিত্র করেছে পবিত্র,  শিশু হতে বৃদ্ধের হৃদয় আধার- তুমি মহান চলচ্চিত্রকার।

 

তোমার চিত্র ও চলচ্চিত্র ছড়িয়ে আছে দেশের সর্বত্র। স্বর্গ -মর্ত্য ,জীবন- মৃত্যু,  সৃষ্টির নব নব আবিষ্কার। নব সুরে – নব ছন্দে- নব কিশলয়ে,দিয়েছো ছড়িয়ে – নব আনন্দের নব বার্তা ,মানব জীবনের। সুপ্ত বাসনায়, ভরেছো চেতনা লেখনীর মাঝে পড়েছে যে পদচারনা । তুমি মহাকালের – মহা শিল্প চেতনা।

 

মৃত্যুর পদধ্বনি শুনেও তুমি, জীবন শক্তিতে মিশিয়েছো জীবন তান । তাইতো তুমি সুমহান- মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে, গ্রহণ করেছ অস্কার পুরস্কার। নির্ভীক এক আদর্শ অপরাজয়ী  বাংলা সংস্কৃতি হতে এনেছ তুলে। মিলনের ভান্ডার। মহান চিত্র চলচ্চিত্রকার- তোমায় জানায় প্রণাম বারংবার।

 

গায়ত্রী চক্রবর্তী- শুধু কবি ও লেখিকা নয়, তিনি একজন অনুবাদিকা, তাহার বেশ কয়েকটি কবিতার বই জনপ্রিয় হয়ে উঠেছে, পড়াশুনার মাঝে ও চাকরি জীবনেও কলমের খোঁচা থেমে থাকে নি, সময় পেলেই বসে যান কবিতা লিখতে, এমনকি বেশ কিছু লেখকের বাংলা ভাষার বইকে হিন্দিতে ও ইংরেজিতে অনুবাদ করেছেন, এখনো ৮০ বছর বয়সে, কবিতা লেখা ছাড়েননি। এমনকি তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। রাষ্ট্রপতি ও রাজ্যপালের হাত থেকেও তিনি সম্মানিত হয়েছেন। চাকরি জীবন ও বহু সম্মানে ভূষিত হয়েছেন, তাহার কবিতা ও লেখা বেশ কয়েকটি পাবলিশার্স প্রকাশ করেছেন। এছাড়াও বিভিন্ন মঞ্চে তাহার বই প্রকাশ পেয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ