শিরোনাম
পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা। পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা ঈদ উৎসব উপলক্ষে সাংবাদিক সজল ঘোষ-এর গীতিকবিতায়সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিকের গান প্রকাশিত হচ্ছে চুনারুঘাটে লাগুলিয়া নদী দখলের মহোৎসব,হুমকির মুখে কৃষিকাজ, সাংবাদিককে লিটন ও তার পরিবারের হুমকি পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নুরুল আমিন গ্রেপ্তার বকেয়াসহ অন্যান্য দাবী নিয়ে, বিক্ষোভ- সমাবেশ ও ডেপুটেশন। ফুলবাড়ি রুপশাইল হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা গোলাপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই শুরু হয় সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন নিয়ে আলোচনা। ক্ষমতাসীন বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও তৎপর হয়ে ওঠেন। তবে মাঝখানে সিসিকে প্রশাসক নিয়োগের ফলে এই তৎটরতায় কিছুটা ভাটা পড়ে।
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ৫৫ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

সুত্রে জানাযায়, ঈদুল ফিতর উপলক্ষে পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। আগত পর্যটকদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (২২ এ মার্চ) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জাফলংয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করে।
এ সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবন করা অবস্থায় আটক করে ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধৃত যুবক আবির হাসান বাবুকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রুপসা উপজেলার রহিম নগর এলাকার মৃত কাশেম শেখ’র ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে কারাগারে পাঠানোর জন্য

গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ