শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সমীপে খোলাচিঠি ইমামরা আমাদের মাথার তাজ, ডাদের চাকরি সুরক্ষায় বিধি প্রণয়ন করছে সরকার, উন্নয়ন তদারকিতে ও থাকবে অংশগ্রহণ -বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক সিলেট গড়ে তুলতে চান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী  সিলেটের মানুষের দাবি পূরণে সরকার আন্তরিক, ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম ছয় লেন সড়ক নির্মাণ কাজ হবে দ্রুত সময়ের মধ্যে -মন্ত্রী আরিফুল হক চৌধুরী  ঈদে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা পাবে প্রধানমন্ত্রীর অনুদানের ৪১ লাখ ৩৫ হাজার টাকা উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানে সরকার বদ্ধপরিকর -ডিসি সারওয়ার সিলেট মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত: অসহায় ওরোজাদারদের মধ্যে ব্লাড ডোনার সোসাইটি সিলেটের ইফতার বিতরণ  ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ইমামরা আমাদের মাথার তাজ, ডাদের চাকরি সুরক্ষায় বিধি প্রণয়ন করছে সরকার, উন্নয়ন তদারকিতে ও থাকবে অংশগ্রহণ -বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

স্টাফ রিপোর্টার / ৬৭ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

#সিসিকের যাকে দায়িত্ব দেয়া হয়েছে তার ওপর দেশের প্রধানমন্ত্রী আস্থাশীল, হবে ব্যাপক উন্নয়ন #

# সিলেট থেকে নির্মূল হবে মোবাইল জুয়া ও মাদক# #এ’ গ্রেডে উন্নীত করা হবে সিসিকের সবসড়ক#

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,ইমামরা আমাদের মাথার তাজ, ডাদের চাকরি সুরক্ষায় বিধি প্রণয়ন করছে সরকার, উন্নয়ন তদারকিতে ও থাকবে অংশগ্রহণ।

তাদের উন্নয়নে সরকার দুটি লক্ষ্য নির্ধারণ করেছে। ব্যক্তিগত খেয়ালখুশির কারণে যাতে ইমামদের চাকরি না হয় কিংবা চাকরি হারাতে না হয়, সে জন্য একটি বিধিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনরা যাতে ৪-৬ সদস্যের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, সেভাবে সম্মানী নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।সব উন্নয়ন কাজের স্থানীয় তদারকি কমিটিতে ইমামদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে উন্নয়ন কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং জনগণের আস্থা বৃদ্ধি পায়।

 

তিনি সিলেট থেকে মাদক ও জুয়া চিরতরে নির্মূল করা হবে বলে ঘোষণা দিয়ে বলেন, সিসিকের দায়িত্ব যাকে দেয়া হয়েছে তারপর দেশের প্রধানমন্ত্রী আস্থাশীল, সিসিকে হবে ব্যাপক উন্নয়ন, নগরীর পানি সমস্যা সমাধান করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত করা হবে। নগরবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টির জন্য আধুনিক বিনোদন পার্ক স্থাপন করা হবে এবং সুপেয় পানির সমস্যাও সমাধান করা হবে। পাশাপাশি

 

সোমবার (১৬ মার্চ ২০২৬) সকালে সিলেট নগরীর শারদা স্মৃতি ভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন,ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।ইমামগণ যদি জুমার খুতবায় নগরবাসীকে সচেতন করেন তাহলে আমাদের কাজ অনেক সহজ হবে।

 

তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার পরই সিলেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে আমাকে উৎসাহ দিচ্ছেন।ইমাম-মুয়াজ্জিনরা যে সম্মানী পান তা অপ্রতুল। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিসিকের পক্ষ থেকে তাদের জন্য সামান্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের মূল লক্ষ্য।

 

সিসিক প্রশাসক বলেন, আগে সিলেট সিটি কর্পোরেশনে ছিল ২৭টি ওয়ার্ড, এখন হয়েছে ৪২টি। এত বড় নগরের সব সমস্যা একা সিটি কর্পোরেশনের পক্ষে সমাধান করা সম্ভব নয়, যদি না নগরবাসী সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

 

অনুষ্ঠানে সিলেট নগরের ৮২৭টি মসজিদের ১,০৬৪ জন ইমাম ও ১,২০১ জন মুয়াজ্জিনের মধ্যে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী বিতরণ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ