শিরোনাম
সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক সিলেট গড়ে তুলতে চান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী  সিলেটের মানুষের দাবি পূরণে সরকার আন্তরিক, ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম ছয় লেন সড়ক নির্মাণ কাজ হবে দ্রুত সময়ের মধ্যে -মন্ত্রী আরিফুল হক চৌধুরী  ঈদে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা পাবে প্রধানমন্ত্রীর অনুদানের ৪১ লাখ ৩৫ হাজার টাকা উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানে সরকার বদ্ধপরিকর -ডিসি সারওয়ার সিলেট মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত: অসহায় ওরোজাদারদের মধ্যে ব্লাড ডোনার সোসাইটি সিলেটের ইফতার বিতরণ  ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রবাসী কল্যাণমন্ত্রী পলিথিন ও আবর্জনায় সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, নদী রক্ষায় নগরবাসী সচেতন হতে হবে – সিসিক প্রশাসক সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ঈদে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা পাবে প্রধানমন্ত্রীর অনুদানের ৪১ লাখ ৩৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার / ৬৫ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ঈদে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা পাবে প্রধানমন্ত্রীর অনুদানের ৪১ লাখ ৩৫ হাজার টাকা

 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের ৪১ লাখ ৩৫ হাজার টাকার চেক গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

এ সময় সিসিকের কর্মীদের ঈদ উদযাপনে সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা, যিনি সারা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করেন এবং তাদের পাশে দাঁড়ান।

 

সিসিক প্রশাসক আরও বলেন, সিলেট নগরবাসীর কল্যাণ ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সিলেটকে একটি আধুনিক ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন সময় উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন। পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উদযাপনে এই অনুদান তাঁর মানবিকতারই আরেকটি দৃষ্টান্ত।

 

অনুদানের চেক হস্তান্তরকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। এ সময় সিসিক প্রশাসক সিলেটের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকেও ধন্যবাদ জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ