শিরোনাম
মোবাইল আসক্তি: নীরব বিপদে তরুণ সমাজ ভৈরবে ওজনে কম দিয়ে প্রতারণা: মিন্টু মিয়া ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা সেলিব্রিটি লেখিকা তুলতুলের “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)” প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক  অমর একুশে বইমেলায় পাওয়া যাবে আনোয়ার শাহজাহানের ৬টি বই গোয়াইনঘাটে ভারতীয় পণ্যসহ আটক-৮ এতিম শিক্ষার্থীদের সম্মানে সিলেটে শাহপরান (রহঃ) প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বাছির জামাল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি অপরাধ দমনে সিলেট নগরীকে আইপি ক্যামেরা আওতায় আনা হবে – বাণিজ্যমন্ত্রী          বলাউরা জিলকার হাওরে বংশীখাল খননে কৃষি জমি সেচ সুবিধা পাবে , অতিরিক্ত ফসল তোলবে কৃষকরা – বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

অমর একুশে বইমেলায় পাওয়া যাবে আনোয়ার শাহজাহানের ৬টি বই

স্টাফ রিপোর্টার / ৫৯ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

অমর একুশে বইমেলায় পাওয়া যাবে আনোয়ার শাহজাহানের ৬টি বই

 

কামাল খান :: বাংলা একাডেমির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলায় বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের ছয়টি বই পাওয়া যাচ্ছে। তাঁর গ্রন্থগুলো মিলছে বইপত্র প্রকাশন, ইত্যাদি প্রকাশন, কলি প্রকাশন ও উৎস প্রকাশনের স্টলে।

 

উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’, “Monuments and Memorials of Bangladesh Liberation War: Sylhet Division’, ‘গণ-অভ্যুত্থান ২০২৪: ইতিহাসের কালচিত্র’, ‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ‘এবং ‘অপেক্ষার প্রহর’।

 

গবেষণানির্ভর এসব গ্রন্থে মুক্তিযুদ্ধ, আঞ্চলিক ইতিহাস ও সমসাময়িক ঘটনাপ্রবাহ দলিলভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে আঞ্চলিক ইতিহাস নিয়ে তাঁর কাজ গবেষক ও তরুণ পাঠকদের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে।

 

দেশের পাশাপাশি বিদেশেও তাঁর বইয়ের পাঠক রয়েছে। অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বইগুলো সংগ্রহ করা যাচ্ছে, যা প্রবাসী বাঙালিদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

 

আনোয়ার শাহজাহান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্য থেকে প্রকাশিত আমাদের প্রতিদিন ও লন্ডন বিচিত্রা-র সম্পাদক। পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাব-এর সাবেক কার্যনির্বাহী সদস্য এবং লন্ডন বাংলা স্কুল-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

 

সাহিত্যচর্চা ও সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা এবং সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। দেশ ও প্রবাসে ইতিহাসচর্চা এবং সাংস্কৃতিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করছেন পাঠক ও সহকর্মীরা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ