শিরোনাম
মোবাইল আসক্তি: নীরব বিপদে তরুণ সমাজ ভৈরবে ওজনে কম দিয়ে প্রতারণা: মিন্টু মিয়া ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা সেলিব্রিটি লেখিকা তুলতুলের “গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)” প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক  অমর একুশে বইমেলায় পাওয়া যাবে আনোয়ার শাহজাহানের ৬টি বই গোয়াইনঘাটে ভারতীয় পণ্যসহ আটক-৮ এতিম শিক্ষার্থীদের সম্মানে সিলেটে শাহপরান (রহঃ) প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বাছির জামাল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি অপরাধ দমনে সিলেট নগরীকে আইপি ক্যামেরা আওতায় আনা হবে – বাণিজ্যমন্ত্রী          বলাউরা জিলকার হাওরে বংশীখাল খননে কৃষি জমি সেচ সুবিধা পাবে , অতিরিক্ত ফসল তোলবে কৃষকরা – বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ- বাণিজ্যমন্ত্রী 

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ- বাণিজ্যমন্ত্রী 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, : সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণকালে সাধারণ মানুষের সাথে করমর্দন করে কোশল বিনিময় করেন বর্তমান সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সময় তিনি আলাপ কালে বলেন , সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তাই নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমেরিকার পৌঁছে দিলো।সাধারণ মানুষ ও মন্ত্রীর কথায় আবেগ আপ্লুত হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। কেউ কেউ নেক হায়াত কামনা করেন প্রধানমন্ত্রীর তারেক রহমানের। দোয়া করেন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা কামনায়। 

 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন,নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

১০ মার্চ মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা এম. এ. রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে কার্ড ইস্যু করা হবে এবং নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা তাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হবে। উপকারভোগীরা বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে পরিবারিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

 

মন্ত্রী আরও বলেন, সংসারের প্রয়োজনীয় খরচ সম্পর্কে নারীরাই সবচেয়ে ভালোভাবে জানেন। তাই পরিবারের আর্থিক সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দিলে তা পরিবার পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং সঞ্চয়ের সুযোগও বাড়বে।

 

তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো দেশের সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে এবং বর্তমান মেয়াদের মধ্যেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যাতে দেশের সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সারাদেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে সিলেট বিভাগে সেচ সুবিধার অভাব এবং পানি নিষ্কাশন সমস্যার কারণে কৃষি উৎপাদন তুলনামূলকভাবে কম। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ অঞ্চলের জমি থেকেও অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে বলে যোগ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ কৃষিজীবী পরিবারগুলো অতিরিক্ত আয়ের সুযোগ পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাসির চৌধুরী, কলিম উদ্দিন আহমেদ , কয়সর আহমদ এবং কামরুল ইসলাম।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহিদুল ইসলাম । এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপকারভোগীদের হাতে সরকারের দেয়া ফ্যামিলি কার্ড তুলে দেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ