শিরোনাম
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল।। রাষ্ট্রীয় সম্মাননা প্রদান  মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন, প্রবাসীদের পাশে রয়েছে সরকার -মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না– মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাতক সদর ইউনিয়নে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান  ছিনতাইকারী ও কিশোর গ্যাং আতংকে সিলেট নগরবাসী : এস,এম,পি পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন… হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি সিলেটে ছিনতাই রোধে  দ্রুত ব্যবস্থা নিতে  পুলিশ প্রশাসনকে  নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী  খন্দকার  আব্দুল মুক্তাদির ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল।। রাষ্ট্রীয় সম্মাননা প্রদান 

স্টাফ রিপোর্টার / ৮৯ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল।। রাষ্ট্রীয় সম্মাননা প্রদান 

——————————————

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ। নগরির ২৯নং ওয়ার্ডের লাউয়াই মহল্লার বাসিন্দা মরহুম আব্দুন নূরের দ্বিতীয় ছেলে প্রবীণ সমাজসেবী ও মুরব্বি, সদালাপী, দেশপ্রেমিক আবু সাঈদ ছিলেন ’৭১-এর রণাঙ্গনের একজন নামকরা যোদ্ধা। গতকাল ৭ মার্চ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নগরির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মাত্র ৬ মাস আগে তাঁর স্ত্রী ইন্তেকাল করেছেন। বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ ২ ছেলে, ১ মেয়ে, ৪ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী এবং সহযোদ্ধা রেখে গেছেন। তাঁর বড় ভাই তোফাজ্জ্বল করিম ওরফে আবু তৈয়বও একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। ছোট অপর ৩ ভাই সাবেক কৃতী ফুটবলারত্রয় আবু বক্কর, আবু হোসেন ও আবু সুফিয়ান বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও কমিউনিটি নেতা। 

 

বিকেল ৪টায় মরহুমের বাড়িপ্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের মরদেহকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এম এস অনিক চৌধুরীর উপস্থিতিতে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদকে রাষ্ট্রীয় সম্মান জানায়। এরআগে উপজেলা নির্বাহী অফিসার এম এস অনিক চৌধুরী এবং ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম যৌথভাবে বীর মুক্তিযোদ্ধার মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মরহুমের সহযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির ওরফে কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া প্রমুখ।

 

বাদ আছর লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মুফতি জাকারিয়া জাবের। নামাজে জানাজায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা, সমাজকর্মী, সাংবাদিক ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে আলহাজ্ব সাইফুল আলম এবং পরিবারের পক্ষে মরহুমের ছোট ভাই শিক্ষাবিদ আবু হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে মরহুমের লাশ স্থানীয় লাউয়াই পঞ্চায়েতি কবরস্তানে দাফন করা হয়।

 

উল্লেখ্য, মাত্র ১৫ দিন আগে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ পবিত্র ওমরাহ্ পালন করে দেশে এসেছেন। দেশে এসেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আর সুস্থ হননি।রাজনৈতিকভাবে তিনি জেলা কৃষক লীগের সদস্য এবং দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়কের দায়িত্ব পালন করছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ