শিরোনাম
ছিনতাইকারী ও কিশোর গ্যাং আতংকে সিলেট নগরবাসী : এস,এম,পি পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন… হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি সিলেটে ছিনতাই রোধে  দ্রুত ব্যবস্থা নিতে  পুলিশ প্রশাসনকে  নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী  খন্দকার  আব্দুল মুক্তাদির ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে  সিলেটের মাটি উর্বর, একসময় পাট চাষ হতো, নতুন চাষি সৃষ্টি করে, পাট অধিদপ্তর স্থাপন করে সরকারি সহায়তা দিলে পাট শিল্প সমৃদ্ধ হতে পারে – অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা।  চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ দস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের খাদেমচেয়ারম্যান হিসেবে সাংবাদিকও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু কে দেখতে চান এলাকাবাসী
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে 

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে 

 

নিজস্ব প্রতিনিধি :: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মো. নাছির শেখ নামে এক প্রবাসীর বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েছে প্রবাসীর পরিবার সহ একাধিক বাসিন্দারা। প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ওই রাস্তা দিয়ে বাড়িতে যাতায়াত করে আসছিলেন। কিন্তু সম্প্রতি পাশের জমির মালিক দাবি করে রাস্তার ওপর বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েন প্রতিবেশী মো. ফজলু শেখ। এতে পরিবারের সদস্যদের বাড়িতে প্রবেশ ও বের হতে চরম সমস্যায় পড়তে হচ্ছে।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী মো. নাছির শেখ এর ভাই মৃত আবু বক্কার শেখ ১৯৯৪ সালে সদাশিবপুর মৌজার ২৩৫/২৩৬/২৩৭ দাগে ১০.২৫ শতাংশ জমি প্রতিবেশী মৃত আবু সাত্তার শেখ এর কাছে দলিল করে নেন। এর পর থেকে নাসির গং ওই জমি ভোগদখল করে আসছিল। সেই জমির উপর দিয়ে তাদের চলাচলের রাস্তা করা আছে।

 

সম্প্রতি ছত্তার মেম্বরের ভাই ফজলু ও ফজলুর ছেলে সোহাগ  শেখ প্রভাব খাটিয়ে রাস্তার ওপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। পরে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

 

ভুক্তভোগী নাছির শেখ এর স্ত্রী বলেন, আমার স্বামী প্রবাসে থাকেন। আমি ছেলেদের পড়ালেখার সুবিধার্থে রাজবাড়ি থাকি। মাঝে মাঝে বাড়িতে থাকি। আমাদের বড় পরিবার সবাই যার যার মতো ঘর করে নিয়েছে। আমরা নতুন করে বাড়ি করার জন্য মাটি ফেলেছি ফজলু শেখ এর বাড়ির পাশে। হঠাৎ করে ফজলু শেখ আমাদের বাড়ি থেকে বেড় হওয়ার রাস্তা আটকে দিছে।

 

তিনি আরও বলেন, নির্বাচনের পরে ফজলু শেখ এর ছেলে সোহাগ শেখ আমার কাছে ৫ হাজার টাকা দাবি করে। সে বলে তাদের প্রার্থী এমপি হইছে তাই পিকনিক করার জন্য টাকা দিতে হবে। আমি তখন দিতে রাজি না হলে হুমকি দেয় এখানে বসবাস করতে দিবে না। এর পরেই রাস্তা আটকে দিছে। এমনকি আমি বাড়ি আসলে আমার ছেলেদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।

 

এ বিষয়ে অভিযুক্ত মো. ফজলু শেখ দাবি করেছেন, রাস্তার জায়গাটি তার নিজস্ব জমির মধ্যে পড়েছে। তাই সেই রাস্তা আটকে দিয়েছে। এতো বছর কেনো রাস্তা আটকে দিলেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন ওরা নতুন করে বাড়ি করবে। এখন বন্ধ না করলে আমি আর জমি ফিরে পাবো না। আপনার ছেলে টাকা দাবি করছি কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমি ছেলে পিকনিক করার জন্য অনেকের কাছ থেকে টাকা চেয়ে নিছে। তবে এটা চাঁদা না।

 

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, চলাচলের রাস্তা আটকে দেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে এসিল্যান্ড কে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ