শিরোনাম
ছিনতাইকারী ও কিশোর গ্যাং আতংকে সিলেট নগরবাসী : এস,এম,পি পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন… হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি সিলেটে ছিনতাই রোধে  দ্রুত ব্যবস্থা নিতে  পুলিশ প্রশাসনকে  নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী  খন্দকার  আব্দুল মুক্তাদির ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে  সিলেটের মাটি উর্বর, একসময় পাট চাষ হতো, নতুন চাষি সৃষ্টি করে, পাট অধিদপ্তর স্থাপন করে সরকারি সহায়তা দিলে পাট শিল্প সমৃদ্ধ হতে পারে – অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা।  চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ দস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের খাদেমচেয়ারম্যান হিসেবে সাংবাদিকও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু কে দেখতে চান এলাকাবাসী
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সিলেটের মাটি উর্বর, একসময় পাট চাষ হতো, নতুন চাষি সৃষ্টি করে, পাট অধিদপ্তর স্থাপন করে সরকারি সহায়তা দিলে পাট শিল্প সমৃদ্ধ হতে পারে – অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন

স্টাফ রিপোর্টার / ৫২ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সিলেটের মাটি উর্বর, একসময় পাট চাষ হতো, নতুন চাষি সৃষ্টি করে, পাট অধিদপ্তর স্থাপন করে সরকারি সহায়তা দিলে পাট শিল্প সমৃদ্ধ হতে পারে – অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন

 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে সিলেটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে  (শুক্রবার) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। তিনি বলেন, সিলেটের মাটি উর্বর, একসময় পাট চাষ হতো, নতুন চাষি সৃষ্টি করে, পাট অধিদপ্তর স্থাপন করে সরকারি সহায়তা দিলে পাট শিল্প সমৃদ্ধ হতে পারে। 

 

সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, পাট এ দেশের অন্যতম অর্থকরী ফসল। একসময় পাটকে ‘সোনালি আঁশ’ বলা হতো। পাট রপ্তানি করে দেশে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হতো।

 

তিনি আরও বলেন, পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পলিথিনের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহার বাড়াতে সরকারি পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। পাশাপাশি পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে বীজ, সার ও আর্থিক প্রণোদনা প্রদান করা দরকার। টেকসই বাংলাদেশ গঠনে পাটের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই।

 

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন মুরারীচাঁদ কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দীন, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সুমিত্রা রায়, সহকারী কমিশনার সিহাব বিন আমিন, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এবং পাট উন্নয়ন কর্মকর্তা মো. হামীম তালুকদার। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ