শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

72

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান

 

 

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ  জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

 

গেল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণটি প্রদান করা হয়।

প্রশিক্ষণটির আয়োজন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্প ও বাস্তবায়ন করে ইএসডিও।

দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শহীদুল্লাহ কায়সার, সিনিয়র সহকারী পরিচালক, ধান বীজ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), ঠাকুরগাঁও। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান ও আবু তালহা এবং মিডিয়া ব্যক্তিত্ব।

প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ উপজেলা ও রাণীশংকৈল উপজেলার ২৫ জন এগ্রো ডিলার ও বীজ ডিলার অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণে মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং তারা প্রশিক্ষণের এই অর্জিত জ্ঞান জিংক ধান বীজ ও গম বীজ বিক্রির ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে বীজ বিক্রির পরিমাণ আরো বৃদ্ধি করতে পারবেন এবং সহজেই চাষীদের হাতের নাগালে পৌঁছাতে পারবেন বলে তারা দৃঢ় ভাবে অঙ্গীকারবদ্ধ হন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ