শাবিপ্রবিতে মৌলভীবাজার স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্টের ইফতার মাহফিল এবং ২০২৬-২০২৭ সেশনের কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
Shahjalal University of Science and Technology (শাবিপ্রবি) ক্যাম্পাসে পবিত্র রমজান উপলক্ষে মৌলভীবাজার স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্ট-এর উদ্যোগে এক আন্তরিক ও মিলনমুখর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলটি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের গ্যালারি নাম্বার ১–এ আয়োজিত হয়। এতে মৌলভীবাজার জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. সাইয়েদ আশরাফুর রহমান (Professor and Department Head of PSS), প্রফেসর ড. মোঃ গুলাম আলী হায়দার চৌধুরী, প্রফেসর ড. নূর উদ্দিন আহামদ, প্রফেসর মোঃ মহিবুল আলম, সহযোগী অধ্যাপক সায়েফ আহমেদ, সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসি।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্ট (মৌসাস)-এর সাবেক সভাপতি নাঈম আলম (বিবিএ বিভাগ, চতুর্থ বর্ষ, দ্বিতীয় সেমিস্টার) এবং মাজেদ আহমেদ (পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগ, চতুর্থ বর্ষ, দ্বিতীয় সেমিস্টার)। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে রমজানের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের একতা, শৃঙ্খলা ও ইতিবাচক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।ঐদিন’ই মৌলভীবাজার স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্ট (মৌসাস)-এর ২০২৬–২৭ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলী আব্বাস শাহিন (সমাজকর্ম বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মোজাহিদুল ইসলাম ইমন (সমাজকর্ম বিভাগ)।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী সুমন; সহ-সভাপতি হিসেবে ইমামা জান্নাত ও সৈয়দা রুকসানা; এবং যুগ্ম সম্পাদক হিসেবে এম. মহসিন।কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, সহকারী কোষাধ্যক্ষ মো. জাহিদুর রহমান অনি; সাংস্কৃতিক সম্পাদক সৌরভ নন্দি স্বপ্নিল, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রিয়ম দে ও রাতুল দাস; ওয়েলফেয়ার সম্পাদক জিয়াউর রহমান, সহকারী ওয়েলফেয়ার সম্পাদক অর্নভ দে; সাংগঠনিক সম্পাদক এবিএম সাঈদ মাহমুদ সাদ, সহকারী সাংগঠনিক সম্পাদক অমিত বৈদ্য, জয় বিশ্বাস শুভ, দেবাংশু শেখর দাস ও অরিজিত পাল সৌভিক নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক হিসেবে মাহির আসিফ খান, সহ-দপ্তর সম্পাদক অভিমন্য বৈদ্য ও এমডি মোশারফ; স্পোর্টস সেক্রেটারি শাহাদত হোসাইন নাবিল, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি ফুজায়েল আহমেদ ও বিবেক সিং; পাবলিকেশন সেক্রেটারি ফারহানা নাহার রিয়া, সহকারী পাবলিকেশন সেক্রেটারি তাহমিনা আক্তার মীম ও বিবেক ঋষি; এডুকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি জাকির আহমেদ, অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি মনসুর আহমেদ ও জিয়াউর রহমান; নারী বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা এবং সহকারী নারী বিষয়ক সম্পাদক হুমায়ারা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাওমি, সৃজন রয়, সুব্রত, রাজিব, প্রিয়ম, তৌহিদ ও সৌরভ।
গতকাল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের গ্যালারি–১ এ অনুষ্ঠিত ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে উক্ত কমিটির ঘোষণা করা হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও গতিশীল ও কল্যাণমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুরো কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করা যায়, তাঁদের নেতৃত্বে মৌসাস আগামী দিনে আরও সংগঠিত, কার্যকর ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে। সবার জন্য রইল শুভকামনা। উল্লেখ্য, এ আয়োজনটি ক্যাম্পাসে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।