শিরোনাম
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের  মেধা-প্রজ্ঞা দেখে অভিভূত ভারতীয় হাই কমিশনার অনিরুদ্ধ দাস জোছনা দিয়ে ঘর রাঙাবো  তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নবনির্বাচিত এমপি কে নিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ   – প্রবাসী কল্যাণমন্ত্রীআরিফুল হক চৌধুরী  সিলেট বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে– নুরুজ্জামান মনি  আমার স্বপ্ন আধুনিক স্মার্ট নগরী গড়া  স্বপ্ন পূরণে সবার সহযোগিতা – সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী  ছাত্রী হোষ্টেলে যৌন উপকরণের দায়ে কলেজের হল সুপারকে অব্যাহতি ক্রিকেট খেলায় প্রান গেলো যুবকের সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক  আব্দুল কাইয়ুম চৌধুরীকে  জুলাই যুদ্ধার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা 
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ   – প্রবাসী কল্যাণমন্ত্রীআরিফুল হক চৌধুরী 

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ   – প্রবাসী কল্যাণমন্ত্রীআরিফুল হক চৌধুরী 

 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। যে আশা ও বিশ্বাস নিয়ে জনগণ আমাদের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আগামী পাঁচ বছরের প্রতিটি দিন সে প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

 

(বৃহস্পতিবার) সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সরকার প্রবাসী যাত্রীদের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান, বিমানবন্দরের বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামী রবিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে বিমানবন্দর পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করবেন এবং তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সুযোগ- সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।

 

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। হজযাত্রী পরিবহন কার্যক্রম শেষ হলে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ- ইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ