জোছনা দিয়ে ঘর রাঙাবো তাছলিমা আক্তার মুক্তা
ভালোবেসেছি দুজন যখন বাঁধবো সুখের ঘর ,
সুখের নেশায় ভাসাবো তরি সারা জীবন ভর ।
তাঁরার দেশে ঘর বানাবো
থাক যদি রাজি ,
জোছনা দিয়ে ঘর রাঙাবো
ডাকছি তবে কাজি ।
ভয় পেয়ো না হাত ধরেছি
ছাড়বো না কো হাত ,
ঝুট ঝামেলা যাই আসুক
করবো কুপোকাত ।
সাক্ষী রইলো আকাশ নীলিমা
আরও গ্রহ তাঁরা ,
সংসার আমি বাঁধতে পরবোনা
ওগো তোমায় ছাড়া ।