শিরোনাম
ময়না তদন্ত হচ্ছে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত যুবকের লাশ  লাভবান হবে কৃষক ও ক্রেতা   সরকারি ভাবে সিলেটে চালু হচ্ছে প্রথম কৃষকের বাজার মনোনয়ন পত্র জমা দিলেন রাস বিহারী বিধানসভা কেন্দ্রের দুই জাতীয় কংগ্রেস প্রার্থী। সিলেটে উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টিতে সিলেটে ১১ এপ্রিল এসএমই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে- নমিনেশন দিলেন মদন মিত্র। সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক সিলেটের আদালতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় মন্ত্রী আরিফ হুইপ গঊছ,সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আাসামী সহ ৮জন এক যুগে পা দিয়েছে যমুনা টেলিভিশন আনন্দমুখর পরিবেশে সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  সিলেটে চোরাচালান মামলায় যুবদল নেতা গ্ৰেফতার
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

হাওরের প্রতিটি বাঁধ নজরদারিতে রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

হাওরের প্রতিটি বাঁধ নজরদারিতে রাখার নির্দেশ

 

আমির হোসেন  :: সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, বোরো ফসল রক্ষায় আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদীতে ঢল আসার পর একে অপরকে দোষারোপ করে কোনো লাভ হবে না। আগাম প্রস্তুতিই পারে হাওরাঞ্চলের ফসল বাঁচাতে।

 

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বর্ধিত গুরমা, মহালিয়া, গুরমা, হেরাকান্দি, চন্দ্র সোনার তাল, হালিহাওর ও ধারাম হাওরের অর্ধশতাধিক বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

 

এসময় এমপি কামরুজ্জামান কামরুল পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “এখন নদী শান্ত মনে হলেও এই শান্ত অবস্থা বেশিদিন থাকবে না। একদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলেই পুরো হাওর এলাকা অশান্ত হয়ে উঠতে পারে। তখন আর কাজ করার সময় পাওয়া যাবে না।”

 

তিনি আরও বলেন, সময় থাকতেই বাঁধের দুর্বল অংশগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার কাজ শেষ করতে হবে। ফসল রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।

 

বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ