গাইবান্ধার সাদুল্লাপুরে কাবার ভ্যান সিএনজি-অটোরিকশার মুখোমুখি ত্রিমুখী সংঘর্ষ: নিহত ২ জন আহত ৪
মোঃ আশরাফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার সাদুল্লাপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলার সাহানা ফিলিং স্টেশনের সামনে ঘাতক ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আরও বেশ
কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন: আলামিন (৩৫): অটোরিকশা চালক।গৌতম (৬৫): গাইবান্ধা পূর্বপাড়ার বাসিন্দা, পিতা নারায়ণ চন্দ্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।