শিরোনাম
হাওরের প্রতিটি বাঁধ নজরদারিতে রাখার নির্দেশ গোয়ানঘাট সীমান্তের মাদক আলী বিদেশি মদ সহ পুলিশের খাঁচায়  গোয়ালাবাজারে একাধিক মামলার আসামি সৈয়দ আলী আহমেদ বিদেশে পলাতক রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ রমজানের ফজিলত  তাছলিমা আক্তার মুক্তা আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে  ইফতার সামগ্রী বিতরন চট্টগ্রামে ৫০ লাখ টাকার চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যাক্তি সাংবাদিক নয় কি? এশিয়ান টিভি কর্তৃপক্ষের জবাব কই?  লালমনিরহাটের কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ২০০ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত গৌরীপুরে নাবালিকা ধর্ষন মামলার ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে  ইফতার সামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার / ৫৫ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে  ইফতার সামগ্রী বিতরন

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি :: আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ৩শতাধিক পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিরা, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে পবিত্র মাহে রমজানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ইফতার সামগ্রী বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম সাঈদ খোকন, সাংবাদিক নাসির মাহমুদ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সজিব, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদার, ওয়ার্ল্ড ভিশন আমতলীর ম্যানেজার বিভুদান বিশ্বাস ও এফএইচ এসোসিয়েশন এর আমতলী ম্যানেজার মো. সালেহ উদ্দিন প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ