শিরোনাম
সিলেটের হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল  হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? প্রশ্ন পরিবারের, গফরগাঁও রেলস্টেনে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ দক্ষিণ সুরমায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে মৌলভীবাজারে মতিন মিয়া হত্যা: সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১ দোয়ারাবাজার তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠল শ্রমিকের লাশ একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন। স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন, মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

লালমনিরহাটের কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ২০০ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

84

লালমনিরহাটের কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ২০০ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র‌্যাবের সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

 

র‌্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ২টা ২০ মিনিটে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ হারুন মিয়া (৩৯) নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০০ বোতল এস্কাফ জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন মিয়া খামারভাতি গ্রামের নুরু হোসেন ওরফে নুরু শেখের ছেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে পেশাগতভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে এসকাফ সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করতেন।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ